২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দলের ইংল্যান্ড সফর স্থগিত

আগামী মাসে বাংলাদেশ ফুটবল দলের ইংল্যান্ডে যাওয়ার কথা থাকলেও এই সফর স্থগিত হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

ইংল্যান্ডে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল।

আয়োজক ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, অনিবার্য কারণে আপাতত তারা এই সফরের আয়োজন করতে পারছে না।

ইংল্যান্ড সফর উপলক্ষ্যে বুধবার থেকে শুরু হতে যাওয়া ফুটবল দলের ক্যাম্প স্থগিত করা হয়েছে। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারকেও এখন ঢাকায় না আসার নির্দেশ দিয়েছে বাফুফে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “এই সফর স্থগিত করার বিষয়ে সিএমজি এখনো আমাদের কিছু জানায়নি। আমরা চিঠি দিয়ে তাদের বলেছি যত দ্রুত সম্ভব আমাদের পরিষ্কার করে জানাতে।” “আমাদের ধারণা, সম্ভবত স্পন্সর যোগাড় করতে সমস্যা হওয়ায় সিএমজি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী অগাস্টে এই সফর হতে পারে।” আগামী সোমবার জাতীয় দল কমিটির সভা। সেদিনই সাফ ফুটবলের প্রস্তুতি কবে নাগাদ শুরু হবে, তা জানা যাবে।