কোচ রবার্তো মানচিনিকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার সিটি।
রয়টার্স
.
রয়টার্স
Published :
14 May 2013, 08:29 AM
Updated :
23 Aug 2022, 10:45 AM
এক বিবৃতিতে ম্যান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, “ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে, কোচের দায়িত্ব থেকে রবার্তো মানচিনিকে অব্যাহতি দেয়া হয়েছে।”
এ মৌসুমে একটানা ব্যর্থতার জন্যই ক্লাবটির এমন কঠিন সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম ধনী ক্লাব হলেও এবার টানা দ্বিতীয় বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ম্যান সিটিকে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।
শেষ আশা এফএ কাপেও ব্যর্থ। গত শনিবার এফএ কাপের ফাইনালে ইংলিশ লিগ থেকে অবনমনের শঙ্কায় থাকা উইগান অ্যাথলেটিকের কাছে হেরে যাওয়ার পর ম্যান সিটি কর্তৃপক্ষ আর ধৈর্্য ধরতে পারেনি, বিদায় করে দিয়েছে ২০০৯ সালের ডিসেম্বরে দায়িত্ব নেয়া মানচিনিকে।
এবার ব্যর্থ হলেও গত মৌসুমে ৪৪ বছর পর ম্যান সিটিকে ইংলিশ লিগের শিরোপা এনে দিয়েছিলেন মানচিনি। ২০১০-১১ মৌসুমের এফএ কাপ এবং এ মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ডেও চ্যাম্পিয়ন হয়েছিল ‘সিটি’ নামে পরিচিত ক্লাবটি।
কিন্তু মৌসুমের শেষ প্রান্তে এসে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে চাকরি হারাতে হল ৪৮ বছর বয়সী মানচিনিকে।
কোচ রবার্তো মানচিনিকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার সিটি।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৮:২৯, ১৪ মে ২০১৩ | আপডেট: ১০:৪৫, ২৩ আগস্ট ২০২২