২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসের ড্র, নাপোলির জয়

ইতালিয়ান সেরি-আ’য় চ্যাম্পিয়ন জুভেন্টাস ড্র করলেও জয় পেয়েছে রানার্সআপ নাপোলি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 May 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

ঘরের মাঠে জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে ক্যালিয়ারির সঙ্গে। ১২ মিনিটে ভিক্টর ইবারবোর গোলে পিছিয়ে পড়া জুভেন্টাসকে ৬১ মিনিটে সমতায় ফেরান মির্কো ভুসিনিচ।

স্বাগতিক নাপোলি ২-১ গোলে জিতেছে সিয়েনার বিপক্ষে। নাপোলির দুই গোলদাতা এদিনসন কাভানি ও মারেক হামসিক, সিয়েনার গোলটি করেন ফ্যাব্রিজিও গ্রিল্লো।

এছাড়া লাৎসিও ২-০ গোলে সাম্পদোরিয়াকে হারিয়েছে এবং ইন্টার মিলান গোলশূন্য ড্র করেছে জেনোয়ার সঙ্গে।

৩৭টি করে ম্যাচ খেলে জুভেন্টাস ও নাপোলির পয়েন্ট ৮৭ ও ৭৮। তৃতীয় থেকে সপ্তম স্থানে থাকা এসি মিলান, ফিওরেন্তিনা, উদিনেসে, লাৎসিও ও এএস রোমার সংগ্রহে যথাক্রমে ৬৮, ৬৭, ৬৩, ৬১ ও ৫৮ পয়েন্ট। মিলান ও রোমা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।