২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমসের পদক তালিকা নিয়ে জটিলতা

সমাপ্তির পর ১৫ দিন কেটে গেলেও এখনো বাংলাদেশ গেমসের পদক তালিকা নিয়ে জটিলতা কাটেনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বাংলাদেশ কারাতে ফেডারেশন ও উশু অ্যাসোসিয়েশন বিস্তারিত তথ্য না পাঠানোয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) চূড়ান্ত পদক তালিকা প্রস্তুত করতে পারছে না।

বাংলাদেশ গেমসের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম বলেন, “কারাতে ফেডারেশন এবং উশু অ্যাসোসিয়েশনকে কয়েক বার তাগাদা দেয়ার পরও তারা বিস্তারিত তথ্য পাঠায়নি। তাই আমরাও আনুষ্ঠানিক পদক তালিকা প্রকাশ করতে পারছি না।”


এদিকে মহিলা কাবাডির ফাইনালে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ আনসারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, “আহত আম্পায়ার রফিকুল ইসলাম ও আজগর আলীর চিকিৎসা এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামের আসবাবপত্র মেরামতের জন্য আনসারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এছাড়া দলটির কর্মকর্তা নূরে আলম, সজল ও আব্দুল আজিজকে দুই বছরের জন্য কাবাডি মাঠে অবাঞ্ছিত,
খেলোয়াড় কচি রাণী মণ্ডলকে এক বছরের জন্য নিষিদ্ধ এবং ব্যবস্থাপক রেহানা পারভীনকে সতর্ক করা হয়েছে।

রেফারির প্রতিবেদন ও ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করে নেয়া তদন্ত কমিটির পরামর্শ অনুযায়ী ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।