২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপে উইগান চ্যাম্পিয়ন

এফএ কাপের ফাইনালের অন্যতম অঘটনের জন্ম দিয়ে শিরোপা জিতে নিয়েছে উইগান অ্যাথলেটিক। চূড়ান্ত ম্যাচে তারা ১-০ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 May 2013, 07:07 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপে ম্যান সিটি পাঁচ বার চ্যাম্পিয়ন হলেও উইগান এবারই প্রথম ফাইনালে উঠেছিল। আর প্রথম বারেই সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় থাকা দলটি।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে উইগানের জয়ের নায়ক বদলি খেলোয়াড় বেন ওয়াটসন। শেষ মুহূর্তে এই মিডফিল্ডারের হেড থেকে ফাইনালের একমাত্র গোলটির জন্ম। গোল করার মাত্র ৯ মিনিট আগে মাঠে নেমেছিলেন তিনি।

৮৪ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতার দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে ম্যান সিটিকে।