২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে সেরেনা-শারাপোভার ফাইনাল

মাদ্রিদ ওপেনে মহিলাদের এককের ফাইনালে মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 May 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

পুরুষদের এককের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ফাইনালে তার প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচকে হারিয়ে দেয়া সুইজারল্যান্ডের স্টানিস্লাস ওয়ারিঙ্কা।

শনিবার মহিলাদের প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের সেরেনা ৭-৫, ৬-২ গেমে ইতালির সারা এরানিকে এবং পরের সেমিফাইনালে রাশিয়ার শারাপোভা ৬-৪, ৬-৩ গেমে সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়েছেন।

মহিলাদের র‌্যাঙ্কিংয়ে সেরেনা শীর্ষে ও শারাপোভা দ্বিতীয় স্থানে থাকলেও মুখোমুখি লড়াইয়ে সেরেনা অনেক এগিয়ে। আগের ১৪টি লড়াইয়ে সেরেনা জিতেছেন ১২টি, শারাপোভার জয় মাত্র দুটি।

রোববারের ফাইনালে ৫০তম শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা সেরেনাকে এই তথ্য অনুপ্রাণিত করবেই।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে অনেক লড়াই করতে হলেও শনিবার সেমিফাইনালে জিততে তেমন কষ্ট করতে হয়নি নাদালকে। স্বদেশের পাবলো আন্দুজারকে ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।

গত ফেব্রুয়ারিতে হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফেরার পর এ নিয়ে ৭টি প্রতিযোগিতায় অংশ নিয়ে সবগুলোর ফাইনালে উঠলেন নাদাল। আগের ৬টি ফাইনালের চারটিতেই জিতেছিলেন তিনি।