২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকার ক্লাবের জরিমানা

রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় ফেনী সকার ক্লাবকে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

গত ২৬ এপ্রিল ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলা চলার সময় সকার ক্লাবের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বুলু এবং দুই খেলোয়াড় লুৎফর রহমান নয়ন ও আরাফাত রনি রেফারিকে গালিগালাজ করেন।

সেজন্য ফেনী সকারকে এক লাখ টাকা জরিমানা করা ছাড়াও নয়ন ও রনিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

১ মে শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি, দলের ব্যবস্থাপক ও খেলোয়াড়রা রেফারিকে লাঞ্ছিত করেছিলেন। তাই শেখ জামাল ক্লাবকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাফুফে।