২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে তৃতীয় রাউন্ডে নাদাল

র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ ব্যর্থ হলেও সাবেক এক নম্বর রাফায়েল নাদাল কোনো ভুল করেননি। স্বদেশের মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 May 2013, 08:19 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

বুধবার দ্বিতীয় রাউন্ডে নাদাল ৬-৩, ৬-৪ গেমে ফ্রান্সের বেনোইত পেয়ারকে হারিয়েছেন।

হাঁটুর চোট কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর চারটি শিরোপা জিতেছেন নাদাল। সামনেই ফ্রেঞ্চ ওপেন। তার প্রস্তুতি হিসাবে মাদ্রিদ ওপেনে খেলতে নেমে কিছুটা আবেগাপ্লুত এই স্প্যানিশ তারকা।

খেলা শেষে টুর্নামেন্টের পঞ্চম বাছাই বলেন, “জানি না আমার শারীরিক অবস্থা এখন নিখুঁত কিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চোটের কারণে ৭ মাস বাইরে থাকার পর আমি আবার মাদ্রিদে লড়াই করছি।”

নাদাল ছাড়াও তৃতীয় রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই ডেভিড ফেরার, ষষ্ঠ বাছাই টমাস বার্দাইচ ও সপ্তম বাছাই জো-উইলফ্রেড সঙ্গা।