আইএসএল ঘুষ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সাম্মানিক সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়াও হ্যাভেলাঞ্জ। তবে নির্দোষ প্রমাণিত হয়েছেন ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটার।
রয়টার্স
.
রয়টার্স
Published :
30 Apr 2013, 04:12 PM
Updated :
23 Aug 2022, 10:40 AM
মঙ্গলবার ফিফার নীতি নির্ধারক কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
১৯৭৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ফিফা সভাপতির দায়িত্ব পালন করেন ব্রাজিলের হ্যাভেলাঞ্জ। তিনিই প্রথম অ-ইউরোপীয় ফিফা প্রধান।
নব্বইয়ের দশকে ফিফার সাবেক বিপণন সঙ্গী আইএসএলের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে ৯৬ বছর বয়সী হ্যাভেলাঞ্জের বিরুদ্ধে।
সে সময় ফিফার সচিবের দায়িত্বে ছিলেন ব্ল্যাটার। এই ঘুষ কেলেঙ্কারিতে ব্ল্যাটারের জড়িত থাকা নিয়ে শুরুতে সন্দেহ প্রকাশ করা হলেও তা প্রমাণিত হয়নি।
গত বছরের জুলাইয়ে সুইজারল্যান্ডের এক আইনজীবি এ ব্যাপারে প্রথম তথ্য প্রকাশ করেন। তাতে ইঙ্গিত দেয়া হয়, নব্বইয়ের দশকে বিশ্বকাপের সময় আইএসএলের কাছ থেকে বড় অঙ্কের ঘুষ নিয়েছিলেন ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য রিকার্ডো টিসেইরা। এবং তাতে হ্যাভেলাঞ্জের সম্মতি ছিল।
এ প্রসঙ্গে ফিফার নীতি নির্ধারক কমিটির প্রতিবেদনে বলা হয়, “এটা পরিষ্কার যে ফুটবল কর্মকর্তা হিসাবে হ্যাভেলাঞ্জ এবং টিসেইরার ঘুষের অর্থ নেয়া উচিৎ হয়নি। বরং অর্থটা ফেরত দেয়া উচিৎ ছিল।”
১৯৯৭ সালে আইএসএল ১৫ লাখ সুইস ফ্রাঁ (১০ লাখ পাউন্ড) ফিফাকে পাঠিয়েছিল। কিন্তু তা চলে যায় হ্যাভেলাঞ্জের হিসাবে। পরে হ্যাভেলাঞ্জের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ঐ অর্থ আইএসএলের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সে সময় ব্ল্যাটার তা আইএসএলের ভুল ভেবে সেই অর্থ ফিরিয়ে দেয়ার অনুমতিও দেন।
প্রতিবেদনে জানানো হয়, “এই অর্থ কেলেঙ্কারিতে সেপ ব্ল্যাটারের অন্তর্ভুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ফিফার বর্তমান সভাপতি ব্ল্যাটার ফিফার অন্য কর্মকর্তাদের আইএসএলের ঘুষ দেয়ার বিষয়ে জানতেন কিনা, কিংবা তার জানা উচিৎ ছিল কিনা সেই প্রশ্ন থেকেই যায়। তবে নীতির প্রশ্নে ব্ল্যাটারের আচরণ কোনো ভাবেই খারাপ কিছুর ইঙ্গিত দেয় না।
আইএসএল ঘুষ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সাম্মানিক সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়াও হ্যাভেলাঞ্জ। তবে নির্দোষ প্রমাণিত হয়েছেন ফিফার বর্তমান সভাপতি সেপ ব্ল্যাটার।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৬:১২, ৩০ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৪০, ২৩ আগস্ট ২০২২