বিওএ’র প্রশংসনীয় উদ্যোগ
বাংলাদেশ গেমসের উদ্বৃত্ত অর্থ সাভারে ভবন ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
গত রোববার প্রতিযোগিতার শেষ দিনে এক সভায় বিওএর উপ-মহাসচিব বাদল রায় এ ব্যাপারে প্রস্তাব দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
কয়েক বছর ধরে বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের উৎসাহ ভাতা দিয়ে আসছে বিওএ। বাংলাদেশ গেমসের নৈপুণ্যের ভিত্তিতে এই ভাতা পাওয়া ক্রীড়াবিদদের তালিকা হালনাগাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, “বর্তমান নৈপুণ্যের ভিত্তিতে উৎসাহ ভাতা দেয়া উচিৎ। তাই তালিকা হালনাগাদ করা হবে। যে তালিকায় বেশ কয়েক জন নবাগতও থাকবে।”
