জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত পোর্শে টেনিস গ্রাঁ প্রিতে টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা।
রয়টার্স
.
রয়টার্স
Published :
28 Apr 2013, 06:49 PM
Updated :
23 Aug 2022, 10:39 AM
রোববার ফাইনালে তিনি ৬-৪, ৬-৩ গেমে চীনের লি নাকে হারিয়েছেন।
গত বছর প্রথম বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই শিরোপা জিতেছিলেন শারাপোভা।
শিরোপা ধরে রাখতে পেরে এই রুশ তারকা দারুণ খুশি। তিনি বলেন, “ভেবেছিলাম আজ (রোববার) আমাকে তিন সেট খেলতে হবে। জানতাম এটা কঠিন একটা ম্যাচ হবে। কারণ এই সপ্তাহে সে (লি না) দারুণ খেলেছে।”
“আমি খুব ভাগ্যবতী যে শিরোপা জিততে পেরেছি। অস্ট্রেলিয়ায় সে আমাকে হারিয়েছিল। আমি তাই প্রতিশোধ নিতে চেয়েছিলাম।”
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে লি নার কাছে হেরে গিয়েছিলেন শারাপোভা।
জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত পোর্শে টেনিস গ্রাঁ প্রিতে টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৮:৪৯, ২৮ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৯, ২৩ আগস্ট ২০২২