২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খো খোর শিরোপা ঢাকার

বাংলাদেশ গেমসের পুরুষদের খো খোর শিরোপা জিতেছে ঢাকা জেলা। রোববার পল্টন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২৮-২৭ পয়েন্টে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারিয়েছে। ব্রোঞ্জ বান্দরবান জেলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

ফাইনাল শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সালেহ বিতর্কিত আম্পায়ারিং এবং টুর্নামেন্ট কমিটির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন।

এ প্রসঙ্গে খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল বলেন, “আমরা আম্পায়ারকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। তার সিদ্ধান্তে আমরা কোনো রকম হস্তক্ষেপ করিনি। আম্পায়ারের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত।”