২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাড়ম্বর সমাপণী অনুষ্ঠান

সাভারের মর্মান্তিক ঘটনায় এখনো শোকাচ্ছন্ন পুরো দেশ। রোববার বাংলাদেশ গেমসের সমাপণী অনুষ্ঠান তাই অনাড়ম্বরভাবে করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংক্ষিপ্তাকারের অনুষ্ঠানটি মাত্র ৪০ মিনিটের হওয়ার কথা। সন্ধ্যা ৬টায় সবার জন্য গেট খুলে দেয়া হবে। প্রধান অতিথি এবং প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সন্ধ্যা ৭টায় আসার পর শুরু হবে সমাপণী অনুষ্ঠান। সাভারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, গ্যালারিতে ডিসপ্লে প্রদর্শন, প্রতিযোগিতার মাসকট ‘তারুণ্য’ নামের কাঠবিড়ালী ও প্রতিযোগীদের মার্চ পাস্ট থাকবে এই অনুষ্ঠানে। প্রধান অতিথি সমাপ্তি ঘোষণার পর নিভে যাবে মশাল। পর্দা নামবে অষ্টম বাংলাদেশ গেমসের।