২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদক তালিকায় সেরা আনসার

বাংলাদেশ গেমসের পদক তালিকায় সবার ওপরে বাংলাদেশ আনসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার অষ্টম দিন শেষে ৮৭টি সোনা, ৬৩টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ সহ তাদের সংগ্রহে ২০৪টি পদক।
রোববার প্রতিযোগিতার শেষ দিন।

৫২টি সোনা, ৩৩টি রুপা ও ৩০টি ব্রোঞ্জ সহ ১১৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী। ৩৩টি সোনা, ৪৪টি রুপা ও ২৫টি ব্রোঞ্জ সহ ১০২টি পদক নিয়ে বিজেএমসির অবস্থান তৃতীয়।

শুক্রবার পর্যন্ত তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনী চতুর্থ স্থানে নেমে গেছে। ২৭টি সোনা, ২০টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে তাদের পদক-সংখ্যা ৬১।

এছাড়া বিকেএসপি ২৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৩টি, বাংলাদেশ পুলিশ ৫টি ও ঢাকা রাইফেল ক্লাব তিনটি সোনা পেয়েছে।