২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারের শ্রেষ্ঠত্ব প্রায় নিশ্চিত

অষ্টম বাংলাদেশ গেমসে বাংলাদেশ আনসারের পদক তালিকায় শীর্ষে থাকা প্রায় নিশ্চিত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

শুক্রবার সপ্তম দিন শেষে ৫৭টি সোনা, ৪৬টি রুপা ও ৪৬টি ব্রোঞ্জ সহ ১৪৯টি পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

৪০টি সোনা, ৩০টি রুপা ও ২৮টি ব্রোঞ্জ সহ ৯৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় এবং ২৭টি সোনা, ২০টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ সহ ৬১টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তৃতীয় স্থানে আছে।

 এছাড়া বিজেএমসি ২৪টি, বিকেএসপি ২১টি, বর্ডার গার্ড বাংলাদেশ ১৩টি, বাংলাদেশ পুলিশ ৫টি ও ঢাকা রাইফেল ক্লাব তিনটি সোনা জিতেছে।