বাস্কেটবলের ফাইনালে সেনাবাহিনী-নৌবাহিনী
বাংলাদেশ গেমস বাস্কেটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী ১০৯-৬৬ পয়েন্টে খুলনা জেলাকে এবং পরের সেমিফাইনালে নৌবাহিনী ৯৯-৬৯ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারিয়েছে।
দলগত দাবায় পঞ্চম রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ আনসার। ৭ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে নৌবাহিনী, তিতাস গ্যাস ও নারায়াণগঞ্জ জেলা।
দলগত স্কোয়াশের ফাইনালে উঠেছে আমেরিকান ক্লাব ও অলিম্পিক গ্রুপ।
সেমিফাইনালে আমেরিকান ক্লাব বসুন্ধরা গ্রুপকে এবং অলিম্পিক গ্রুপ গুলশান ক্লাবকে হারিয়েছে।
