২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারোত্তোলনে দুটি রেকর্ড

বাংলাদেশ গেমস ভারোত্তোলনে দুটি জাতীয় রেকর্ড হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

পুরুষদের ৬৯ কেজি বিভাগে ২৬৫ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর হামিদুল ইসলাম। রুপা বাংলাদেশ আনসারের মোহাম্মদ হাসানের, ব্রোঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাদশা আলমের।

মহিলাদের ৪৮ কেজি বিভাগে ১৩৯ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের মোল্লা সাবিরা সুলতানা।

এছাড়া পুরুষদের ৫৬ কেজি বিভাগে আনসারের আইনউদ্দিন, ৬২ কেজিতে শিমুল কান্তি সিং এবং ৭৭ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর মনোরঞ্জন রায় সোনা জিতেছেন।

শুক্রবার সাইক্লিংয়ের দ্বিতীয় দিনে একটি জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে (দলীয় ইভেন্ট) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে রেকর্ডটি গড়েছেন রিপন কুমার, মনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম।

বক্সিংয়ে পুরুষদের ৮৪ কেজি ওজন শ্রেণীতে বিজিবির মিজানুর রহমান, ৯৬ কেজিতে বাংলাদেশ পুলিশের রফিকুল ইসলাম ও ১২০ কেজি বিভাগে বিজিবির বিল্লাল হোসেন এবং মহিলাদের ৪৮ কেজিতে আনসারের স্বপ্না খাতুন, ৫৫ কেজিতে নড়াইলের মুসলিমা বেগম, ৫৯ কেজিতে বাংলাদেশ পুলিশের লাভলী আক্তার এবং ৬৭ কেজিতে একই দলের হাসিনা খাতুন সোনা জিতেছেন।

রাগবির শিরোপা জিতেছে নড়াইল জেলা। পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩১-২১ পয়েন্ট মুন্সিগঞ্জ জেলাকে হারিয়েছে।

তৃতীয় স্থান নির্ধারণী খেলায় সিরাজগঞ্জ জেলাকে ২৮-২৪ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে ঢাকা জেলা।