২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ওপেনে শেষ আটে নাদাল

মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের ধাক্কা পেছনে ফেলে বার্সেলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে ‍উঠেছেন রাফায়েল নাদাল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Apr 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শুক্রবার তৃতীয় রাউন্ডে ফ্রান্সের বেনোইত পেয়ারকে ৭-৬ (৭/২), ৬-২ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।

খেলাটি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে হতে পারেনি।

এদিকে জার্মানির স্টুর্টগার্টে পোর্শে টেনিস গ্রাঁ প্রির কোয়ার্টার ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা। দ্বিতীয় রাউন্ডে এই রুশ তারকা তিন ঘন্টা ৯ মিনিট লড়াই করে ৬-৪, ৬-৭ (৩/৭), ৬-৩ গেমে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়েছেন।

শেষ আটে পা রেখেছেন লি না এবং অ্যাঞ্জেলিক কেরবারও।