হ্যান্ডবলের শিরোপা বিজিবির
বাংলাদেশ গেমস হ্যান্ডবলের পুরুষ বিভাগের শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩১-২৩ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।
বিজিবির মীর খায়রুজ্জামান ৯টি, ইমদাদুল হক ৮টি ও সুধান বড়ুয়া ৬টি এবং পুলিশের মাহবুব ১২টি ও মোহন ৭টি গোল করেন।
