২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শীর্ষে আনসার

বাংলাদেশ গেমসের পঞ্চম দিনে পদক তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে বাংলাদেশ আনসার। ৪১টি সোনা, ৩৫টি রুপা ও ৩৫টি ব্রোঞ্জ সহ তাদের পদক-সংখ্যা ১১১টি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

৩৫টি সোনা, ২৮টি রুপা ও ২৭টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় এবং ২৭টি সোনা, ২০টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তৃতীয় স্থানে আছে।

চতুর্থ স্থানে থাকা বিজেএমসির প্রাপ্তি ১৯টি সোনা, একটি সোনা কম নিয়ে বিকেএসপি পঞ্চম স্থানে।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ ৮টি, ঢাকা রাইফেল ক্লাব, বাংলাদেশ পুলিশ, ইঞ্জিনিয়ার্স রিক্রেয়েশন সেন্টার দুটি করে এবং চট্টগ্রাম জেলা, রাজশাহী জেলা, চট্টগ্রাম মহানগর, বাংলাদেশ বিমানবাহিনী ও গুলশান শূটিং ক্লাব একটি করে সোনা পেয়েছে।