২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবলের ফাইনালে সেনাবাহিনী-তিতাস

বাংলাদেশ গেমসের পুরুষদের ভলিবলে বাংলাদেশ সেনাবাহিনী ও তিতাস গ্যাস ফাইনালে উঠেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সেমিফাইনালে সেনাবাহিনী ২৯-২৭, ২৫-১৭, ২৫-১৪ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এবং তিতাস ২৩-২৫, ১৬-২৫, ২৫-২১, ২৫-১৭, ১৫-১০ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে।

মহিলাদের ভলিবলের সেমিফাইনালে বাংলাদেশ আনসার ২৫-১০, ২৫-৭, ২৫-১২ পয়েন্টে রাজশাহীকে এবং বিজেএমসি ২৫-৯, ২৫-৩, ২৫-১৬ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়েছে।

রাগবির সেমিফাইনালে উঠেছে মুন্সীগঞ্জ, নড়াইল, ঢাকা এবং সিরাজগঞ্জ জেলা।

বাস্কেটবলে বিমানবাহিনী ৭৪-৬৮ পয়েন্টে চট্টগ্রামকে, বাংলাদেশ পুলিশ ৬২-৫৩ পয়েন্টে গাজীপুরকে, সেনাবাহিনী ৯৬-৩৬ পয়েন্টে রাজশাহীকে, খুলনা ৫৮-৫০ পয়েন্টে বিমানবাহিনীকে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৬-৪৬ পয়েন্টে পুলিশকে হারিয়েছে।

দলগত দাবার দ্বিতীয় রাউন্ড শেষে চার পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে তিতাস গ্যাস, নৌবাহিনী, আনসার, গোপালগঞ্জ এবং ফায়ার সার্ভিস।

বুধবার অ্যাথলেটিক্সের শেষ দিনে মহিলাদের শটপুট ও বর্শা নিক্ষেপে বিজেএমসির হাজেরা আক্তার, পুরুষদের ম্যারাথনে সেনাবাহিনীর হানিফুর রহমান, হ্যামার থ্রোতে একই দলের শফিকুল ইসলাম, লং জাম্পে নৌবাহিনীর আল আমিন, হাইজাম্পে একই দলের সজীব হোসেন, তিন হাজার মিটার স্টিপল চেজে সেনাবাহিনীর আবু সালাম, ৮০০ মিটার দৌড়ে একই দলের শিশির মাহমুদ এবং মহিলাদের ৮০০ মিটারে বিজেএমসির রওশন আরা পুতুল শিরোপা জিতেছেন।

এছাড়া পুরুষ ও মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতেছে সেনাবাহিনী ও বিজেএমসি।