২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসে ঈশিতার শিরোপা

বাংলাদেশ গেমস টেনিসে মহিলা এককের শিরোপা জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ঈশিতা আফরোজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে ঈশিতা শারমিন আলম সারদাকে হারিয়েছেন। ব্রোঞ্জ পেয়েছেন আফরানা ইসলাম প্রীতি।

পুরুষদের হ্যান্ডবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কুষ্টিয়াকে ২৭-১২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে টাঙ্গাইল।

শরীর গঠন প্রতিযোগিতার অনূর্ধ্ব-৮০ কেজি ওজন শ্রেণীতে উইলিয়াম রিকি, অনূর্ধ্ব-৮৫ কেজিতে নূরে আলম, ঊর্ধ্ব-৮৫ কেজিতে রাশেদুল করিম, মাস্টার্স ওপেন বিভাগে মাহসুদুর রহমান এবং জুনিয়র বিভাগের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণীতে দেলোয়ার হোসেন পিন্টু, অনূর্ধ্ব-৬৫ কেজিতে মুরাদ ও ঊর্ধ্ব-৬৫ কেজিতে মিজানুর রহমান সোনা জিতেছেন।