গত দুবার সেমিফাইনাল থেকে ফিরে যেতে হয়েছিল। এবার তাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে মরিয়া রিয়াল মাদ্রিদ। লক্ষ্যপূরণে বুধবার সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে তাদের লড়াই।
রয়টার্স
.
রয়টার্স
Published :
23 Apr 2013, 08:00 PM
Updated :
23 Aug 2022, 10:37 AM
স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ। এবার তাই শুধু ফাইনালে ওঠা নয়, ইউরোপ-শ্রেষ্ঠত্বের মুকুট পরার তাড়নাও একটু বেশি রিয়ালের। যে মুকুট তাদের অধরা দীর্ঘ ১১ বছর।
জোসে মরিনিয়ো অবশ্য বরুসিয়া-পরীক্ষার আগে মোটেও দুশ্চিন্তায় নেই। রিয়ালের কোচ জানিয়ে দিয়েছেন, বুধবার করিম বেনজেমার বদলে প্রথম একাদশে জায়গা পাবেন গঞ্জালো হিগুয়াইন। যদিও গত শনিবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি গোল ছিল বেনজেমার।
শুধু স্ট্রাইকার-রহস্য ফাঁস করা নয়, পুরো প্রথম একাদশই জানিয়ে দিয়েছেন মরিনিয়ো। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের উদ্দেশে ‘আপনি কি পুরো দল সম্পর্কে জানতে চান?’ প্রশ্ন ছুড়ে দিয়ে প্রথম একাদশই ঘোষণা করে দিয়েছেন তিনি।
সেমিফাইনালের প্রথম লেগে মরিনিয়োর দলে আছেন ডিয়েগো লোপেজ, সার্জিও র্যামোস, পেপে, রাফায়েল ভারান, ফ্যাবিও কোয়েন্ত্রাও, স্যামি খেদিরা, জাবি আলন্সো, অ্যাঞ্জেল ডি মারিয়া, মেসুত ওজিল, ক্রিস্টিয়ানো রোনালদো ও হিগুয়াইন।
এমনিতে ইতিহাস-ঐতিহ্য-সাফল্যে বরুসিয়ার চেয়ে অনেক-অনেক এগিয়ে রিয়াল। ইউরোপের এই সেরা ক্লাব টুর্নামেন্টে রিয়াল রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। অন্যদিকে বরুসিয়ার শিরোপা মাত্র একটি, ১৯৯৬-৯৭ মৌসুমে।
স্বদেশের লিগের সাফল্যের হারেও দুই দলের বিস্তর ব্যবধান। লা লিগায় রিয়াল সবচেয়ে বেশি ৩২ বারের চ্যাম্পিয়ন। অন্যদিকে বুন্দেসলিগায় বরুসিয়ার শিরোপা ৮টি।
তবে পরিসংখ্যানকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে বরুসিয়ার সাফল্যের পাল্লা ভারী। এবারের চ্যাম্পিয়ন্স লিগেই গ্রুপ-সঙ্গী ছিল দু দল। ঘরের মাঠে বরুসিয়া ২-১ গোলে জেতার পর স্পেনের রাজধানী থেকে ফিরেছিল ২-২ গোলের ড্র নিয়ে।
সেমিফাইনালে একই প্রতিপক্ষকে সামনে পেয়ে মরিনিয়ো তাই বাড়তি সতর্ক। তিনি বলেন, “ওদের সঙ্গে চারটি গোলই চারটি ভুলের কারণে খেয়েছিলাম আমরা। এবার তাই পেছন দিক থেকে খেলা তৈরি করতে চাই। এবার আমাদের ডিফেন্স অনেক শক্ত।
গত দুবার সেমিফাইনাল থেকে ফিরে যেতে হয়েছিল। এবার তাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে মরিয়া রিয়াল মাদ্রিদ। লক্ষ্যপূরণে বুধবার সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে তাদের লড়াই।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ২০:০০, ২৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৭, ২৩ আগস্ট ২০২২