আনসারকে সরিয়ে শীর্ষে সেনাবাহিনী
বাংলাদেশ আনসারকে পেছনে ফেলে বাংলাদেশ গেমসের পদক তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ২০টি সোনা এবং ১৩টি করে রুপা ও ব্রোঞ্জ।
দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনীর সংগ্রহ ১৯টি সোনা, ১৬টি রুপা ও ৮টি ব্রোঞ্জ।
তৃতীয় স্থানে নেমে যাওয়া আনসারের অর্জন ১৮টি সোনা, ১৯টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ।
১২টি সোনা, ১৬টি রুপা ও ১১টি ব্রোঞ্জ নিয়ে বিজেএমসি চতুর্থ এবং ১০টি সোনা, ৫টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে বিকেএসপি পঞ্চম স্থানে আছে।
এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ তিনটি, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার দুটি এবং বাংলাদেশ বিমানবাহিনী, ঢাকা রাইফেল ক্লাব, গুলশান শূটিং ক্লাব, চট্টগ্রাম রাইফেল ক্লাব, বাংলাদেশ জেল, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম ও রাজশাহী জেলা একটি করে সোনা পেয়েছে।
