২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটিতে হাসিব-সোমার শিরোপা

বাংলাদেশ গেমস টেবিল টেনিসের পুরুষ ও মহিলা এককের সোনা জিতেছেন আনসারের হাসিব ও সোমা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার পুরুষ এককের ফাইনালে হাসিব ৪-১ সেটে চট্টগ্রামের হ্যামলেটকে হারিয়েছেন। ব্রোঞ্জ পেয়েছেন চট্টগ্রামের মানস ও আনসারের মাহবুব।

মহিলা এককের ফাইনালে সোমা ৪-১ সেটে সতীর্থ রুমিকে হারিয়েছেন। ব্রোঞ্জ রংপুরের তুবিনা ও আনসারের সিনথীর।