মহিলাদের ১০০ মিটার হার্ডলসে সুমিতা রাণীর ‘রাজত্ব’ চলছেই। বাংলাদেশ গেমসে এই ইভেন্টে প্রত্যাশিতভাবেই সোনা জিতেছেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
23 Apr 2013, 03:17 PM
Updated :
23 Aug 2022, 10:37 AM
২০০৩ সাল থেকে জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটার হার্ডলসে সুমিতা অপরাজিত। অবশ্য ২০০২ সালের সর্বশেষ বাংলাদেশ গেমসে প্রথম বার অংশ নিয়ে এই ইভেন্টে রুপা পেয়েছিলেন তিনি।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোনা জয়ের পথে ১৫.২৫ সেকেন্ড সময় নেন বাংলাদেশ জেলের সুমিতা। রুপা জিতেছেন আনসারের জেসমিন আক্তার (১৫.৩৩ সেকেন্ড), ব্রোঞ্জ বিজেএমসির মুক্তা খাতুনের (১৬.৪৩ সেকেন্ড)।
১০০ মিটার হার্ডলসে দীর্ঘ দিন ধরে আধিপত্য ধরে রাখলেও প্রতিদ্বন্দ্বিতার অভাব সুমিতাকে তৃপ্তি দিচ্ছে না। তিনি বলেন, “নতুন কেউ উঠে আসছে না বলেই আমরা ভালো করছি। এখন শুধু আমার আর জেসমিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ। ভালো মানের অ্যাথলেট উঠে আসলে প্রতিদ্বন্দ্বিতা ভালো হতো। তখন আমাদের মধ্যে ভালো করার তাড়নাও থাকতো।”
পুরুষদের ১১০ মিটার হার্ডলসে ১৪.৭৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন বিজেএমসির মাসুদ খান। বর্ডার গার্ড বাংলাদেশের আসাদুল ইসলাম রুপা (১৪.৮৮ সেকেন্ড) এবং সেনাবাহিনীর মজিবর রহমান (১৫.১৫) ব্রোঞ্জ পেয়েছেন এই ইভেন্টে।
অ্যাথলেটিক্সের অন্যান্য ইভেন্টে পুরুষদের ২০ কিলোমিটার হাঁটায় নৌবাহিনীর শফিকুল ইসলাম, মহিলাদের লং জাম্পে আনসারের নূরজাহান মালিক, পুরুষদের ডিসকাস থ্রোতে সেনাবাহিনীর কমল কান্তি রায়, পুরুষদের পোল ভল্টে নৌবাহিনীর হুমায়ুন কবির, পুরুষদের ট্রিপল জাম্পে বিকেএসপির মেজবাহউদ্দিন আহমেদ, মহিলাদের তিন হাজার মিটার দৌড়ে বিজেএমসির রওশন আরা পুতুল, পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে সেনাবাহিনীর জামরুল ইসলাম, মহিলাদের ডিসকাস থ্রোতে বিকেএসপির জাফরিন আক্তার এবং মহিলাদের ৪০০ মিটার দৌড়ে বিকেএসপির জাকিয়া সুলতানা সোনা জিতেছেন।
মহিলাদের ১০০ মিটার হার্ডলসে সুমিতা রাণীর ‘রাজত্ব’ চলছেই। বাংলাদেশ গেমসে এই ইভেন্টে প্রত্যাশিতভাবেই সোনা জিতেছেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:১৭, ২৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৭, ২৩ আগস্ট ২০২২