দুটি দলই প্রতিযোগিতার চার বারের চ্যাম্পিয়ন। দুই দলই এখন দুর্দান্ত ছন্দে। বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের লড়াই নিয়ে তাই ফুটবল-ভক্তদের তুমুল আগ্রহ।
রয়টার্স
.
রয়টার্স
Published :
22 Apr 2013, 07:45 PM
Updated :
23 Aug 2022, 10:36 AM
মঙ্গলবার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলবে বলে বায়ার্নের একটু বেশিই অনুপ্রাণিত থাকার কথা। যদিও লিওনেল মেসির প্রত্যাবর্তনে বার্সা দারুণ উজ্জীবিত।
জার্মানির বুন্দেসলিগায় ৬ ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করেছে বায়ার্ন। এক মৌসুম পর বার্সার স্প্যানিশ লা লিগার শিরোপা ফিরে পাওয়াও প্রায় নিশ্চিত। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে আছে ১৩ পয়েন্টে। খেলা বাকি আর ৬টি করে।
বার্সার জন্য সবচেয়ে খুশির খবর, মেসির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা। প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রথমার্ধের শেষের দিকে পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় মাঠের বাইরে চলে যান মেসি।
ফিরতি লেগে দল পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। বার্সার সমতাসূচক গোল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে শেষ চারে নিয়ে যেতে দারুণ সাহায্য করেন তিনি।
মাঝে লা লিগার দুটো ম্যাচ না খেললেও মেসির পায়ে আর কোনো সমস্যা নেই। দলের সবচেয়ে বড় তারকাকে ফিরে পেয়ে দানি আলভেজ উচ্ছ্বসিত।
ব্রাজিলের এই ডিফেন্ডার বলেন, “মেসির উপস্থিতিই অনেক কিছু পাল্টে দেয়। সে যেমন প্রতিপক্ষের মনে ভীতি ছড়ায়, তেমনি ভক্তদেরও আনন্দ উপহার দেয়। এ সব কারণেই আমরা তার মতো বিশ্বসেরা খেলোয়াড়কে নিয়ে এত কথা বলি। তার মধ্যে আসলেই যাদুকরী ক্ষমতা আছে।”
টুর্নামেন্টে চার বার করে চ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক সাফল্যের হারে বায়ার্নের চেয়ে বার্সা অনেক এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০১ সালে। আর বার্সা গত ৭ বছরে তিন বার (২০০৬, ২০০৯, ২০১১) চ্যাম্পিয়ন।
চার বছর আগে দু দলের মুখোমুখি লড়াইও মেসি-জাভি-ইনিয়েস্তাদের উদ্দীপ্ত করবেই।
২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেসির দুই গোলের সুবাদে বার্সা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্নকে। ফিরতি লেগেও জিততে পারেনি স্বাগতিক বায়ার্ন, ১-১ গোলে ড্র করেছিল।
এবার তাই জার্মান পরাশক্তিদের সামনে প্রতিশোধের সুযোগ।
দুটি দলই প্রতিযোগিতার চার বারের চ্যাম্পিয়ন। দুই দলই এখন দুর্দান্ত ছন্দে। বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের লড়াই নিয়ে তাই ফুটবল-ভক্তদের তুমুল আগ্রহ।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৯:৪৫, ২২ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৬, ২৩ আগস্ট ২০২২