২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটিতে আনসারের স্বর্ণখচিত দিন

বাংলাদেশ গেমস টেবিল টেনিসে সোমবার মিশ্র দ্বৈত, মহিলা দ্বৈত ও পুরুষ দ্বৈতে সোনা জিতেছে বাংলাদেশ আনসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

মিশ্র দ্বৈতের ফাইনালে আনসারের মাহবুব-সোমা জুটি ৩-২ সেটে একই দলের মোস্তফা-সালেহা জুটিকে হারিয়েছে। ব্রোঞ্জ পেয়েছে আনসারের রকি-সিনথী জুটি এবং হাসিব-রুমি জুটি।

মহিলা দ্বৈতেও সোনা-রুপা দুটোই আনসারের। ফাইনালে সালেহা-সিনথী জুটি ৩-২ সেটে সতীর্থ সোমা-রুমি জুটিকে হারিয়েছে। এই ইভেন্টে ব্রোঞ্জ ঢাকা জেলার স্নিগ্ধা-সীমা জুটি এবং আঁখি-নাহিমা জুটির।

পুরুষ দ্বৈতের ফাইনালে আনসারের হাসিব-রকি জুটি ৩-০ সেটে চট্টগ্রামের মানস-হ্যামলেট জুটিকে হারিয়েছে। ব্রোঞ্জ চট্টগ্রামের গৌতম-তুহিন জুটি এবং আনসারের মোস্তফা-মুন্না ‍জুটির।