মেয়েদের হ্যান্ডবলে আনসারের শিরোপা
বাংলাদেশ গেমসের মেয়েদের হ্যান্ডবলের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। রোববার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩১-২৩ গোলে বিজেএমসিকে হারিয়েছে।
বিরতির সময় ১২-১২ গোলে সমতা ছিল খেলা।
১১ গোল করে আনসারের সোনা জয়ের প্রধান রূপকার নিশি। এছাড়া ভুলু ৭ ও ময়না ৫ গোল করেন। বিজেএমসির পক্ষে ৭টি গোল ডালিয়ার।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় দিনাজপুর জেলাকে ২০-১০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ঢাকা জেলা।
এর আগে সেমিফাইনালে বিজেএমসি ৩০-৬ গোলে দিনাজপুরকে এবং আনসার ৩০-১৩ গোলে ঢাকাকে হারিয়েছিল।
