ফুটবলে দুটি ম্যাচই ড্র
শনিবার বাংলাদেশ গেমস ফুটবলের দুটি ম্যাচই ড্র হয়েছে।
কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে বিকেএসপি গোলশূন্য ড্র করেছে মানিকগঞ্জ জেলার সঙ্গে।
একই মাঠে পরের ম্যাচে বরিশাল ও মৌলভীবাজার ২-২ গোলে ড্র করেছে। বরিশালের আজাদ ও ফয়সাল এবং মৌলভীবাজারের হেলাল ও জাহেদ গোল করেন।
হ্যান্ডবলে জয় পেয়েছে ঢাকা জেলা, বাংলাদেশ আনসার, বিজেএমসি ও দিনাজপুর জেলা।
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা ২৯-৪ গোলে রংপুরকে, আনসার ৩৪-১ গোলে কুষ্টিয়াকে, বিজেএমসি ২৫-৫ গোলে রাজশাহীকে এবং দিনাজপুর ২২-১৭ গোলে নওগাঁকে হারিয়েছে।
উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে টেবিল টেনিসের পুরুষ দলগত বিভাগের সেমিফাইনালে আনসার ৩-০ সেটে বিমানকে ও চট্টগ্রাম ৩-০ সেটে বাগেরহাটকে এবং মহিলা দলগত বিভাগের সেমিফাইনালে আনসার ৩-০ সেটে রংপুরকে এবং ঢাকা ৩-১ সেটে নড়াইলকে হারিয়েছে। সবগুলো ফাইনাল হবে রোববার।
