জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে তায়কোয়ান্দো প্রতিযোগিতার ৪৬ কেজি ওজন শ্রেণীতে শনিবারের প্রথম সোনা জিতেছেন রাজশাহীর পিঙ্কী খাতুন। এই ইভেন্টে রুপা পেয়েছেন বিজেএমসির সুমাইয়া ইমরোজ। ব্রোঞ্জ চট্টগ্রাম জেলার নূর নাহার ও বান্দরবান জেলার জোবায়দা নাজনীনের।
৪৯ কেজি ওজন শ্রেণীতে বিজেএমসির ফাতিহা উন্মুন মাইশা সোনা এবং রাজশাহীর জান্নাতুল সুলতানা সালমা রুপা পেয়েছেন। ব্রোঞ্জ যৌথভাবে কুমিল্লা জেলার সৈয়দা ঝুমা রেজা এবং গাজীপুর জেলার জান্নাতুল মাভিয়ার।
৫৩ কেজি ওজন শ্রেণীতেও বিজেএমসিকে সোনা এনে দিয়েছেন মার্জিয়া আক্তার। রাজশাহীর তাসকিনা জেরিন আলম রুপা এবং চট্টগ্রামের সাবরিনা জাহান তানজিলা ও রাজশাহীর মৌসুমী খাতুন ব্রোঞ্জ পেয়েছে
bdnews24