২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে নোয়াখালীর জয়

বাংলাদেশ গেমসের ফুটবলের চূড়ান্ত পর্বে শুক্রবার জয় পেয়েছে নোয়াখালী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-০ গোলে রংপুরকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা ইমতিয়াজ সুলতান ও ওমর শরীফ। অন্য ম্যাচে ঝিনাইদহ গোলশূন্য ড্র করেছে নওগাঁর সঙ্গে।

হকিতে জয় পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী, ঢাকা, সাতক্ষীরা ও রাজশাহী।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢাকা ১৩-১ গোলে ময়মনসিংহকে, সাতক্ষীরা ২-১ গোলে বাংলাদেশ পুলিশকে, রাজশাহী ৭-১ গোলে পটুয়াখালীকে এবং বিমানবাহিনী ৫-১ গোলে জয়পুরহাটকে হারিয়েছে।

হ্যান্ডবলের মহিলা বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, বিজেএমসি, কুষ্টিয়া, ঢাকা, রাঙ্গামাটি, দিনাজপুর, নওগাঁ ও রাজশাহী।

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বিজেএমসি ৩৪-৪ গোলে সাতক্ষীরাকে, আনসার ৩৩-৬ গোলে পুলিশকে, রাঙ্গামাটি ১৭-৭ গোলে রংপুরকে, নওগাঁ ১৭-৬ গোলে রংপুরকে, রাজশাহী ২৩-৮ গোলে সাতক্ষীরাকে, কুষ্টিয়া ১০-৯ গোলে পুলিশকে, ঢাকা ২৫-১২ গোলে রাঙ্গামাটিকে এবং দিনাজপুর ২৫-১৩ গোলে পঞ্চগড়কে হারিয়েছে।

টেবিল টেনিসের মহিলা দলগত বিভাগের গ্রুপ ফাইনালে আনসার ৩-০ সেটে নড়াইলকে এবং ঢাকা ৩-০ সেটে রংপুরকে হারিয়েছে। পুরুষ দলগত বিভাগের সেমিফাইনালের ‘ক’ গ্রুপে আনসার ৩-০ সেটে কুমিল্লাকে ও বাগেরহাট ৩-০ সেটে নড়াইলকে এবং ‘খ’ গ্রুপে চট্টগ্রাম ৩-০ সেটে মানিকগঞ্জকে ও বিমান বাংলাদেশ ৩-০ সেটে ফেনীকে হারিয়েছে।