২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি সেমিফাইনালে নাদাল

মন্টে কার্লো মাস্টার্সে টানা নবম শিরোপার পথে ছুটে চলা রাফায়েল নাদাল সেমিফাইনালে উঠেছেন। শুক্রবার কোয়ার্টার ফাইনালে তিনি ৬-২, ২-৬, ৬-৪ গেমে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Apr 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

এবারের প্রতিযোগিতায় এই প্রথম কোনো সেট হারলেন নাদাল। তবে মোনাকোর এই প্রতিযোগিতায় টানা ৪৫তম জয় পেতে কোনো সমস্যা হয়নি তার।

২০০৫ সাল থেকে মন্টে কার্লো মাস্টার্সে অপরাজিত নাদাল এ নিয়ে টানা নবম বারের মতো সেমিফাইনালে উঠলেন। ক্লে কোর্টের সব প্রতিযোগিতা মিলে এটি তার টানা ৪২তম সেমিফাইনাল।

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন নাদাল সেমিফাইনালে খেলবেন ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে। আরেক কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সোঙ্গা।