২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে ফরিদপুরের বিশাল জয়

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ গেমসের হকি। প্রথম দিনে বিশাল জয় পেয়েছে ফরিদপুর জেলা। জিতেছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

দিনের প্রথম খেলায় নৌবাহিনী ৫-১ গোলে ময়মনসিংহ জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে জাহিদুল ইসলাম দুটি এবং একটি করে গোল করেন বেলাল হোসেন ও জামিল বিন তালিব। অন্য গোলটি আত্মঘাতী। ময়মনসিংহের পক্ষে একমাত্র গোলটি করেন লালন।

দ্বিতীয় খেলায় বিকেএসপি ৬-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে গোল করেন খোরশেদুর রহমান, রুম্মান সরকার, আশিক মাহমুদ, আরশাদ হোসেন, ফজলে হোসেন ও দ্বীন ইসলাম।

তৃতীয় খেলায় ফরিদপুর জেলা ১৬-০ গোলে পটুয়াখালী জেলাকে হারিয়েছে। আমিনুল ইসলাম ৫টি, পুস্কর খীসা মিমো ৪টি, এনামুল কবীর ও রাব্বী সালেহীন ২টি করে এবং ইয়ামিন হোসেন, ইউসুফ আলী বিশ্বাস ও হাসান যুবায়ের একটি করে গোল করেন।

শেষ খেলায় সেনাবাহিনী ৫-১ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে। সেনাবাহিনীর পক্ষে আব্দুল মালেক ৩টি, মিলন হোসেন ও তরুণ ত্রিপুরা একটি করে গোল করেন। বিমানবাহিনীর একমাত্র গোলদাতা মামুন হোসেন।