২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের চূড়ান্ত পর্বে ৮ দল

বাংলাদেশ গেমসের ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে নওগাঁ, ঝিনাইদহ, রংপুর, মৌলভীবাজার, বরিশাল, নোয়াখালী, মানিকগঞ্জ ও বিকেএসপি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হবে চূড়ান্ত পর্ব।

৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে রংপুর, ঝিনাইদহ, নওগাঁ ও নোয়াখালী। ‘বি’ গ্রুপের চার দল মানিকগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও বিকেএসপি।