২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের পয়েন্ট হারানোর হতাশা

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়ের পর ঘরের মাঠে এভারটনের সঙ্গে গোলশুন্য ড্র করেছে আর্সেনাল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Apr 2013, 07:43 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকে বলের দখল ধরে রেখে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল আর্সেনাল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোলের দেখা পায়নি।

৪২ ও ৮০ মিনিটে স্বাগতিকদের ফরাসী স্ট্রাইকার অলিভিয়ার জিরুদের দুটো ব্যর্থতাই ছিল অমার্জনীয়। প্রথমটিতে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। দ্বিতীয় বার বল উড়িয়ে দেন ক্রস বারের ওপর দিয়ে।

৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে আর্সেনাল। চেলসি ও টটেনহ্যাম হটস্পারের সংগ্রহ ৫৮ পয়েন্ট করে। তবে চেলসি দুটি ও টটেনহ্যাম একটি ম্যাচ কম খেলেছে আর্সেনালের চেয়ে।

৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধার প্রায় নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।