ঠিক এক বছর পর অনেক সুখস্মৃতি বিজড়িত লন্ডনে যাচ্ছেন উসাইন বোল্ট। গত বছর অলিম্পিকে তিনটি সোনা জয়ী বোল্ট আগামী জুলাইয়ে লন্ডনে আইএএএফ ডায়মন্ড লিগে অংশ নেবেন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Apr 2013, 07:30 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
২৬ থেকে ২৮ জুলাই অনুষ্ঠেয় এই প্রতিযোগিতাটিকে ধরা হচ্ছে লন্ডন অলিম্পিকের প্রথম বর্ষ পূতি হিসাবে।
বিশ্বের দ্রুততম মানব বোল্ট ছাড়াও অংশ নেবেন বৃটেনের তিন তারকা-লন্ডন অলিম্পিকে হেপ্টাথলন বিজয়ী জেসিকা এনিস, লং জাম্পে শিরোপা জয়ী গ্রেগ রাদারফোর্ড ও দুটো সোনা জয়ী মোহাম্মদ ফারাহ।
তবে পাদপ্রদীপের আলো সবচেয়ে বেশি যে বোল্টের ওপরেই থাকবে, তা বলাই বাহুল্য। অলিম্পিকে ১০০, ২০০ ও ৪x১০০ মিটার রিলেতে সোনা জয়ী জ্যামাইকার গতি-সম্রাটও লন্ডনে ফিরতে উদগ্রীব।
তিনি বলেন, “লন্ডনে ফিরতে আমি মরিয়া হয়ে আছি। এক বছর আগে এই অলিম্পিক স্টেডিয়ামেই আমি তিনটি সোনা জিতেছিলাম। লন্ডন ডায়মন্ড লিগে ২০০৯ সালের পর আর অংশগ্রহণ করিনি। তবে এই প্রতিযোগিতা দুর্দান্ত। তার একটা বড় কারণ এখানে বহু জ্যামাইকানের সমর্থন পাওয়া যায়। মনে হয় যেন নিজের দেশেই দৌড়াচ্ছি।”
ঠিক এক বছর পর অনেক সুখস্মৃতি বিজড়িত লন্ডনে যাচ্ছেন উসাইন বোল্ট। গত বছর অলিম্পিকে তিনটি সোনা জয়ী বোল্ট আগামী জুলাইয়ে লন্ডনে আইএএএফ ডায়মন্ড লিগে অংশ নেবেন।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৩০, ১৭ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৪, ২৩ আগস্ট ২০২২