২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাকোতে নাদালের দারুণ সূচনা

মন্টে কার্লো মাস্টার্সে টানা নবম শিরোপা জয়ের পথে দারুণ সূচনা হয়েছে রাফায়েল নাদালের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Apr 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

অস্ট্রেলিয়ার মারিঙ্কো মাতোসেভিচকে অতি সহজে ৬-১, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন স্প্যানিশ তারকা।

২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত মোনাকোর এই ক্লে কোর্টের টুর্নামেন্টে টানা ৮ বারের চ্যাম্পিয়ন নাদাল এবার সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে খেলার সুযোগ পেয়েছেন।

দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন গোড়ালির চোট কাটিয়ে কোর্টে ফেরা নোভাক জোকোভিচও। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় অবশ্য নাদালের মতো সহজে জিততে পারেননি। রাশিয়ার মিখাইল ইয়ুজনির বিপক্ষে জোকোভিচের জয় এসেছে ৪-৬, ৬-১, ৬-৪ গেমে।

বুধবার তৃতীয় রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারে এবং টমাস বার্দাইচও।