বাংলাদেশ গেমসের উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠানের সর্বমোট খরচ প্রায় ৮ কোটি টাকা। অথচ উদ্বোধনী অনুষ্ঠান সাধারণ দর্শকরা দেখার তেমন সুযোগ পাচ্ছেন না।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Apr 2013, 05:20 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারির ধারণ ক্ষমতা প্রায় ২৫ হাজার হলেও উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শকদের জন্য থাকবে মাত্র ৫ হাজার আসন।
বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু জানিয়েছেন, “উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শকদের জন্য থাকবে ৫ হাজার আসন। বাকি সব আসন ক্রীড়াবিদ, কর্মকর্তা ও উদ্বোধনী অনুষ্ঠানের ডিসপ্লেতে অংশ নেয়াদের জন্য থাকবে।”
ভিআইপি অতিথিদের জন্য ৫ হাজার, ফেডারেশনের কর্মকর্তাদের জন্য ৫ হাজার, ক্রীড়াবিদদের জন্য ৫ হাজার, ডিসপ্লেতে অংশ নেয়াদের জন্য আড়াই হাজার এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তদের জন্য আড়াই হাজার আসন থাকবে।
বাংলাদেশ গেমসের সমন্বয় কমিটির সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি মিজানুর রহমান মানু জানিয়েছেন, “সাধারণ দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত থাকবে। তবে তারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।”
উদ্বোধনী অনুষ্ঠান অবশ্য বিনা টিকিটে দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা।
প্রতিযোগিতার চলার সময় ২৭টি ভেন্যুর সবগুলো উন্মুক্ত থাকবে। অর্থাৎ কোনো ভেন্যুতেই টিকিটের ব্যবস্থা থাকছে না।
এদিকে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রতিযোগিতা শুরু হওয়ার চার দিন আগে মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত। বিওএ জানিয়েছে, কুয়েত থেকে তিনি স্কাইপিতে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
বাংলাদেশ গেমসের উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠানের সর্বমোট খরচ প্রায় ৮ কোটি টাকা। অথচ উদ্বোধনী অনুষ্ঠান সাধারণ দর্শকরা দেখার তেমন সুযোগ পাচ্ছেন না।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:২০, ১৭ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৪, ২৩ আগস্ট ২০২২