২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসের শেষ চারে অমল-আলমগীর

বাংলাদেশ গেমস টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ও দ্বিতীয় বাছাই নরডিক ক্লাবের আলমগীর হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার রমনা টেনিস কমপ্লেক্সে অমল ৬-০, ৬-২ গেমে আমেরিকান ক্লাবের রুস্তম আলীকে এবং আলমগীর হোসেন ৬-৩, ৬-০ গেমে বিকেএসপির মামুন বেপারীকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেন।

তৃতীয় বাছাই বৃটিশ হাই কমিশন ক্লাবের মোহাম্মদ আনোয়ার হোসেন ৬-০, ৬-২ গেমে বিকেএসপির টিংকুকে এবং চতুর্থ বাছাই নরডিক ক্লাবের দীপু লাল ৬-২, ৬-৩ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আসমতউল্লাহকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।

পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তরা ক্লাবের মোফাজ্জল হোসেন ও আমেরিকান ক্লাবের মিলন হোসেন জুটি, নরডিক ক্লাবের কাঞ্চন রাম ও বৃটিশ হাই কমিশন ক্লাবের মুনির হোসেন জুটি, নরডিক ক্লাবের আলমগীর হোসেন ও এনটিসির বিপ্লব রাম জুটি এবং এনটিসির আসমতউল্লাহ ও সালিম সাদমান শামস জুটি।