২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার-অ্যাথলেটিক্সে ইলেকট্রনিক স্কোর বোর্ড

অবশেষে সাঁতারের ইলেকট্রনিক স্কোর বোর্ড সচল হয়েছে। তাই বাংলাদেশ গেমসের সাঁতারের স্থান নির্ধারণ হ্যান্ড টাইমিংয়ে নয়, ইলেকট্রনিক স্কোর বোর্ডের মাধ্যমে হবে। অ্যাথলেটিক্সেও ইলেকট্রনিক স্কোর বোর্ড ব্যবহার করা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজউদ্দিন রফিজ বলেন, “২১ থেকে ২৩ এপ্রিল সাঁতার প্রতিযোগিতায় ইলেকট্রনিক স্কোর বোর্ড ব্যবহার করা হবে। গত কয়েক দিনের চেষ্টায় আমরা ইলেকট্রনিক স্কোর বোর্ডের যান্ত্রিক সমস্যা দূর করতে পেরেছি।”

অ্যাথলেটিক্সও হ্যান্ড টাইমিংয়ে হওয়ার কথা শোনা যাচ্ছিল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এক সংবাদ সম্মেলনে সে কথা জানানোও হয়েছিল। তবে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিশ জানিয়েছেন, “হ্যান্ড টাইমিং নয়, অ্যাথলেটিক্সের স্থান নির্ধারণ হবে ইলেকট্রনিক স্কোর বোর্ডের মাধ্যমে। বিওএ কর্মকর্তারা হয়তো ব্যাপারটা জানতেন না।”