২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসে তৃতীয় রাউন্ডে অমল

বাংলাদেশ গেমস টেনিসের পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই অমল রায়। মঙ্গলবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-১, ৬-০ গেমে হায়দার আলীকে হারিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

আলমগীর হোসেন, দীপু লাল, পৃথুল মন্ডল, সবুজ, সানি, রুস্তম আলী, কাঞ্চন, টিংকু, আসমতউল্লাহ, আখতার হোসেন, মুন্না এবং মামুনও তৃতীয় রাউন্ডে উঠেছেন।

পুরুষ দ্বৈতে তৃতীয় রাউন্ডে উঠেছে মোফাজ্জল-মিলন, রঞ্জন রাম-মিজানুর রহমান, কাঞ্চন রাম-মুনির হোসেন এবং অমল রায়-পৃথুল মণ্ডল জুটি।