২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস হকিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সেনাবাহিনীর পক্ষে মিলন হোসেন দুটি ও আব্দুল মালেক একটি গোল করেন। নৌবাহিনীর দুই গোলদাতা মামুন মর্তুজা ও রিমন কুমার।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন ফেয়ার ফ্যাশনের শেখ মোহাম্মদ নান্নু। ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা সেনাবাহিনীর মিলন হোসেন। ফেয়ার-প্লে ট্রফি পেয়েছে ফেয়ার ফ্যাশন।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটনের জ্যেষ্ঠ পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মীর্জা ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।