প্রথমে ৩৫৬টির কথা শোনা গেলেও বাংলাদেশ গেমসের সর্বমোট ইভেন্টের সংখ্যা এখন ৩৪৬টি। গণনায় ভুলের কারণে ১০টি ইভেন্ট বেশি হওয়ার কথা জানিয়েছিলেন আয়োজকরা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
16 Apr 2013, 03:30 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
প্রতিযোগিতার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম জানান, “গণনায় ভুল হওয়ায় শুরুতে ১০টি ইভেন্ট বেশি হওয়ার কথা জানানো হয়েছিল। পরে এটা ঠিক করে নেয়া হয়েছে।”
এবারের বাংলাদেশ গেমসে ৩৪৬ টি সোনা, ৩৪৬ টি রুপা ও ৪৭৭টি ব্রোঞ্জ পদকের জন্য প্রতিযোগীরা লড়বেন। ব্রোঞ্জ পদক বেশি থাকার কারণ, কয়েকটি ইভেন্টে দুটি করে ব্রোঞ্জ দেয়া হবে।
প্রতিযোগিতায় ক্রীড়াবিদের সংখ্যা ৬৮৫৫ জন, আর কর্মকর্তা ১০২০ জন। তবে এই সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।
এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, “বেশ কয়েকটি ফেডারেশন আমাদের জানিয়েছে, অংশগ্রহণকারী জেলা এবং সংস্থাগুলোর কাছ থেকে তারা এখনো বেশ সাড়া পাচ্ছে। আশা করি ক্রীড়াবিদের সংখ্যা আরো বাড়বে।”
প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ইভেন্ট সাঁতারে, ৪২টি। আর সবচেয়ে কম ইভেন্ট টেনিসে, ৫টি।
প্রকাশিত: ১৫:৩০, ১৬ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৪, ২৩ আগস্ট ২০২২