২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনেও প্রাইজ মানি বৃদ্ধি

অস্ট্রেলিয়ান ওপেনের মতো ফ্রেঞ্চ ওপেনের প্রাইজ মানি বা আর্থিক পুরস্কারও বৃদ্ধি পাচ্ছে। ৩০ লাখ বেড়ে এবার তা হবে দুই কোটি ২০ লাখ ইউরো। মার্কিন ডলার হিসাবে যার পরিমাণ দুই কোটি ৮৭ লাখ ৭০ হাজার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Apr 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

আগামী ২৬ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের পুরুষ ও মহিলাদের এককের চ্যাম্পিয়নের প্রাইজ মানি ১৫ লাখ ইউরো।

ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ২০১৬ সালে পুরস্কারের মোট পরিমাণ বেড়ে দাঁড়াবে তিন কোটি ২০ লাখ ইউরো। টেনিসের অন্য তিনটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেও অবশ্য অর্থের ছড়াছড়ি। এ বছর ইউএস ওপেনে প্রাইজ মানির মোট পরিমাণ তিন কোটি ৩৬ লাখ ডলার। ২০১৭ সালে যা বেড়ে দাঁড়াবে ৫ কোটি ডলারে। গত বছর উইম্বলডনে প্রাইজ মানি ছিল এক কোটি ৬০ লাখ পাউন্ড। আর এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে মোট অর্থ পুরস্কার ছিল তিন কোটি অস্ট্রেলীয় ডলার।