প্রচণ্ড যন্ত্রণায় হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করলেও কখনোই মৃত্যুর কথা চিন্তা করেননি বার্সেলোনার ফরাসী ডিফেন্ডার এরিক আবিদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ক্রীড়া প্রতিবাদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
15 Apr 2013, 06:46 PM
Updated :
23 Aug 2022, 10:33 AM
বার্সেলোনার অনেক ভক্ত আশঙ্কা করেছিল, যকৃৎ প্রতিস্থাপনের পর আর হয়তো আবিদাল মাঠে ফিরতে পারবেন না। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে এক বছর পরই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন তিনি।
তবে তার মনের পর্দায় গেঁথে আছে কষ্টের সেই দিনগুলো। সোমবার একটি টিভি চ্যানেল ‘টিএফ ওয়ান’-এর সঙ্গে কথা বলার সময় আবিদাল বলেন, “আমি কখনো মৃত্যুর কথা চিন্তা করিনি। কারণ আমি জানতাম যে মৃত্যুর সিদ্ধান্ত নেন ঈশ্বর।”
তিনি আরো বলেন, “আমি অনেক কষ্ট করেছি। এক রোববারের কথা মনে আছে। সেদিন আমি ব্যথা সহ্য করতে পারছিলাম না। ব্যথায় কাতর হয়ে ডাক্তারকে বলেছিলাম, তারা যেন আমাকে কোমায় পাঠিয়ে দেন।”
তবে লড়াই করার প্রত্যয়ে কখনো ভাটা পড়েনি আবিদালের। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাই শুধু যকৃৎ প্রতিস্থাপন নিয়ে কথা বলি। অথচ অল্প সময়ের ব্যবধানে আমাকে ৪/৫টি অস্ত্রোপচার করাতে হয়েছিল। সে সময় আমার ১৯ কেজি ওজন কমে গিয়েছিল। চতুর্থ অস্ত্রোপচারের পর ডাক্তাররা আমাকে বলেছিলেন, আমার পাকস্থলীতে অনেক তরল পদার্থ জমা হয়েছিল। আমার ব্যথা সহ্য করার ক্ষমতা দেখে তারা অবাক হয়ে গিয়েছিলেন।”
গত বছরের এপ্রিলে আবিদালের যকৃৎ প্রতিস্থাপন করানো হয়। তার আট মাস পর ডিসেম্বরে অনুশীলন শুরু করেন তিনি। প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন গত ৬ এপ্রিল স্প্যানিশ লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে, বদলি খেলোয়াড় হিসাবে।
প্রকাশিত: ১৮:৪৬, ১৫ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৩, ২৩ আগস্ট ২০২২