২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের মাঠে নাপোলির ড্র

ইতালিয়ান সেরি-আ’য় শিরোপা লড়াইয়ে থাকা দুই দল নাপোলি ও এসি মিলান ১-১ গোলে ড্র করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Apr 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

মিলানের মাঠ সান সিরোতে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফরাসী মিডফিল্ডার ম্যাথিউ ফ্লামিনির বাঁ পায়ের জোরালো শট এগিয়ে দেয় স্বাগতিকদের। তবে চার মিনিট পরই নাপোলিকে সমতায় ফেরান মেসিডোনিয়ান স্ট্রাইকার গোরান পানদেভ। ৭২ মিনিটে ফ্লামিনির লাল কার্ড ১০ জনের দলে পরিণত করেছিল মিলানকে। তবে এক জন বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে জিততে পারেনি অতিথি দল। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নাপোলি। তাদের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে মিলানও আছে তৃতীয় স্থানেই। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।