টেনিসে অমলের শুভ সূচনা
সোমবার থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমস টেনিসের পুরুষ এককে জয় পেয়েছেন শীর্ষ বাছাই ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায়।
জাতীয় টেনিস কমপ্লেক্সের আবির হোসেনকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন তিনি।
অমল রায় ছাড়াও জিতেছেন বৃটিশ হাই কমিশন ক্লাবের আনোয়ার হোসেন, নরডিক ক্লাবের দীপু লাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মহিউদ্দিন সবুজ, উত্তরা ক্লাবের হায়দার আলী, নরসিংদী টেনিস ক্লাবের ওমর ফারুক সানি, আমেরিকান ক্লাবের রুস্তম আলী ও বিকেএসপির মাহিন রেজা খান।
