২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের চূড়ান্ত পর্বে ৫টি দল

বাংলাদেশ গেমস ফুটবলের বাছাই পর্ব থেকে ৫টি দল চূড়ান্ত পর্বে উঠেছে। এই ৫টি দল হল নওগাঁ, ঝিনাইদহ, রংপুর, বরিশাল ও মৌলভীবাজার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ গেমসে ৭টি বিভাগীয় ও একটি সেবা অঞ্চল সহ মোট ৮টি অঞ্চলে ফুটবলের বাছাই পর্ব হচ্ছে।

রাজশাহী অঞ্চল থেকে নওগাঁ, খুলনা অঞ্চল থেকে ঝিনাইদহ, রংপুর অঞ্চল থেকে রংপুর, সিলেট অঞ্চল থেকে মৌলভীবাজার এবং বরিশাল অঞ্চল থেকে বরিশাল চূড়ান্ত পর্বে উঠেছে।

ঢাকা, চট্টগ্রাম ও সেবা অঞ্চলের চূড়ান্ত পর্বের দল এখনো ঠিক হয়নি। ঢাকা অঞ্চলের ফাইনালে টাঙ্গাইল ও মানিকগঞ্জ এবং চট্টগ্রাম অঞ্চলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ও নোয়াখালী। দুটি ম্যাচই হবে মঙ্গলবার।

বুধবার সেবা অঞ্চলের ফাইনালে খেলবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তার পর দিন থেকে শুরু হবে ফুটবলের চূড়ান্ত পর্ব।