২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে হারিয়ে ফাইনালে ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ। তবে রোববার চেলসিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Apr 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

আগামী ১১ মে ফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ উইগান অ্যাথলেটিক। প্রথম সেমিফাইনালে উইগান ২-০ গোলে মিলওয়ালকে হারিয়েছে। চেলসিকে হারিয়েই মৌসুম-সূচক কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে নেয়া ম্যান সিটি ৩৫ মিনিটে সামির নাসরির গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইংলিশ লিগের গতবারের চ্যাম্পিয়নদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও অ্যাগুয়েরো। ৬৬ মিনিটে ডেম্বা বা’র অ্যাক্রোবেটিক ভলি ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখিয়েছিল টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে। কিন্তু বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখে ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে ম্যান সিটি।